কম্পিউটার মেমোরী / Computer Memory

Feature-coding
0

কম্পিউটার মেমোরী / Computer Memory


মেমরি কি ? উপাত্ত ও তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত মাধ্যম বা ধারককে কম্পিউটারের মেমোরী বলা হয়। প্রক্রিয়া করণের সুবিধার জন্য মেমোরীতে উপাত্ত ও তথ্য জমা রাখা যায় এবং প্রয়োজনে তা সহজে কাজে লাগান যায়। উপাত্ত সংরক্ষণের জন্য মেমরিতে অনেকগুলো সুনির্দিষ্ট স্থান থাকে এবং এ স্থানগুলো সনাক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও থাকে। উপযুক্ত নির্দেশের মাধ্যমে মেমরিতে উপাত্ত ও তথ্য সংরক্ষণ এবং তা পাঠ করা হয়। কম্পিউটারের মেমোরী প্রধানত দুই প্রকার। যথাঃ 

ক) প্রধান বা মেইন মেমরি ( Primary memory ) 

খ) সহায়ক বা অক্সিলিয়ারি মেমরি (Auxiliary memory )


প্রধান স্মৃতি- Main Memory


সিপিইউর সাথে সরাসরি যুক্ত কম্পিউটারের স্মৃতিকে প্রধান স্মৃতি বলা হয়। একে প্রাথমিক স্মৃতি বা আভ্যন্তরীন স্মৃতিও (Internal Memory) বলা হয়। ইনপুট ডিভাইসের মাধ্যমে আগত উপাত্ত প্রধান স্মৃতিতে প্রক্রিয়া করণের জন্য অবস্থান করে। যতক্ষণ প্ৰক্ৰিয়া করণের কাজ চলে ততক্ষণ সেই উপাত্ত গুলো প্রধান স্মৃতিতেই অবস্থান করে। কম্পিউটারের কোন প্যাকেজ প্রোগ্রাম বা এপ্লিকেশন প্রোগ্রামের সাহায্যে তথ্য প্রক্রিয়া করণের সময় প্রধান স্মৃতিতে ঐ তথ্য এবং প্রোগ্রাম দুই বারে অবস্থান নেয়। কম্পিউটারের কয়েক ধরনের প্রধান স্মৃতি বা প্রাথমিক স্মৃতি রয়েছে। মাইক্রোকমপিউটার বা পিসিতে বহুল ব্যবহৃত অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর স্মৃতি দুপ্রকার যথা:


দুপ্রকার যথা:


(১) স্থায়ী স্মৃতি বা রম (ROM Read only Memory)- 


কম্পিউটারের স্মৃতির এ অংশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত তথ্যাবলী এবং আসকী (ASCII) কোডসমূহ লিপিবদ্ধ থাকে। এটি একটি স্থায়ী স্মৃতি। কম্পিউটারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও এ স্মৃতিতে রক্ষিত তথ্যাবলী মুছে যায় না। এ স্মৃতিতে কিছু মৌলিক বা অতি প্রয়োজনীয় স্থায়ী নির্দেশ থাকে। এ নির্দেশগুলোর সাহায্যেই মাইক্রেপ্রসেসর কম্পিউটার পরিচালনা করে। কম্পিউটার তৈরির সময় CSOM রম চিপে এসব স্থায়ী এবং অপরিবর্তনীয় নির্দেশাবলী সন্নিবেশিত করে দেয়া হয়। এ নির্দেশাবলীকে অনেক সময় ফার্মওয়্যার (Firmware) হিসেবে অভিহিত করা হয়। ROM এ নতুন কিছু সংযোজন, সংশোধন বা পরিবর্তন করা যায়না।




CMOS (সিওএমএস)- এক ধরনের রাম অর্থাৎ অস্থায়ী স্মৃতি । ইহা উদ্বায়ী বলে পাওয়ার অফ হলে স্মৃতি থেকে উধাও হয়ে যায়। তবে ইহা জন্য সামান্য শক্তি লাগে বলে মাদারবোর্ডের একটি ছোট ব্যাটারী সর্বদা ইহার মেমোরী ধরে রাখে, যদিও পাওয়ার বন্ধ করে দেওয়া হয়। যখন কমপিউটার ষ্টার্ট করা হয় তখন সে তার মধ্যে ধরে রাখা ইনফরমেশন বায়োসে ট্রান্সফার করে দেয়। ইহা কয়েক ধরনের তথ্য ধরে রাখে যেমন, বুট অর্ডার (অর্থাৎ প্রথমে কোন ড্রাইভ ষ্টার্ট করবে), রিয়েল টাইম সিস্টেম ক্লক, ক্যালেন্ডার সেটিং, হার্ডওয়ার পাসওয়ার্ড, হার্ড ড্রাইভ কনফিগারেশন সেটিং, রাম সম্পর্কিত তথ্য। আসলে সিএমওএস বায়োসের জন্য তথ্য ধরে রাখে যাতে কমপিউটার যথাযথভাবে বুটআপ করতে পারে।


বায়োস রম Bios ROM: বায়োস হচ্ছে Basic Input Output System এর সংক্ষিপ্ত রূপ। সহজ ভাষায় এটা হচেছ ইন্সট্রাকশনের সেট বা এক গুচছ নির্দেশ এবং কিছু তথ্য যা আপনার কম্পিউটারকে নির্জীব অবস্থা থেকে বুট করতে সাহায্য করে এবং কম্পিউটার কমপোনেন্ট সমূহের মধ্যে যোগাযোগ নিয়ন্ত্রণ করে। এই ইন্সট্রাকশন গুলো সাধারণত একটি রম চিপ এ মাদার বোর্ডে বিল্ট ইন থাকে, যাকে বায়োস -চিপ বলে। ইহা এক ধরনের স্থায়ী স্মৃতি, যা মাদরবোর্ডের লিথিঢাম আয়ন ব্যাটারী থেকে শক্তি পায়।


(২) অস্থায়ী স্মৃতি বা র‍্যাম (RAM-Random Access Memory) -

 ইনপুট ডিভাইস হতে আগত সব তথ্য রামে এসে জমা হয় এবং প্রক্রিয়াজাত হওয়ার জন্য অবস্থান করে। সিপিইউ অতি সহজে রাম থেকে তথ্য বা নির্দেশ নিয়ে ফলাফল তৈরি করে সংরক্ষণের জন্য আবার রামে পাঠায় রামে তথ্য জমা থাকে অস্থায়ী ইলেকট্রনিক পদ্ধতিতে। এ জন্য রামে সব তথ্য থাকে অস্থায়ীভাবে। মাইক্রোপ্রসেসর সরাসরি রামের জন্য অস্থায়ী ঠিকানা থেকে তথ্য সংগ্রহ করে কাজ করে বা তথ্য প্রক্রিয়াজাত করে। এখানে সরাসরি (Random) তথ্য সংগ্রহ করার জন্য যাওয়া যায় ( Access) বলে একে Random Access বলা হয়। কম্পিউটারের সুইচ বন্ধ করলে বা কোন কারণে বিদ্যুৎ প্রবাহ বিঘ্ন ঘটলে রামে সঞ্চিত সকল তথ্য বা প্রোগ্রাম মুছে যায়।


DDR3 RAM


ডাইনামিক র‍্যাম Dynamic RAM- মাদারবোর্ডে রাম গুলো স্লটে ব্যাংক আকারে বসানো থাকে। বাজারে বর্তমানে সর্বোচ্চ ২০০০ মেগা বাইট (MB-Megabyte) মানের রাম পাওয়া যায়। প্রয়োজন হলে অতিরিক্ত রাম লাগিয়ে কম্পিউটারে অস্থায়ী মেমোরি বাড়ানো যায়। রামের ধারন ক্ষমতা বেশি হলে উন্নতর এপিকেশন প্রোগ্রাম (যেমন- উইন্ডোজ এক্সপি, গ্রাফিক্স ও ভিডিএ গেম ইত্যাদি) নিয়ে দ্রুত কাজ করা যায়। রামের ক্ষমতা বেশি হলে কাজের গতি ও দক্ষতা । বৃদ্ধি পায়। বর্তমানে উইন্ডোজ ভিত্তিক উন্নত প্রোগ্রাম গুলো চালনা করতে বেশি রামের প্রয়োজন হয়।


স্ট্যাটিক র‍্যাম Static RAM (বা ক্যাশ Cache মেমরী) মাইক্রোপ্রসেসরের কাজ ডাটা প্রসেস করা। এর যখন কোন ডাটার প্রয়োজন তখন সেই ডটার এড্রেস মেমরি লোকেশন উল্লেখ করে তার জন্য অনুরোধ করে। একে আমরা বলি রিড অপারেশন। এই ডাটা প্রসেসের পর তার ফলাফলকে মেমরির কোথাও সংরক্ষণ করে রাখা হয়। কোথায় সংরক্ষণ করা হবে তা মাইক্রোপ্রসের উল্লেখ করে দেয়। ডাটা মাইক্রোপ্রসেসর-এর নিয়ন্ত্রণে আসা এবং তা জমা করার জন্য যে বিপুল সময়ের দরকার হয় তা আমরা অনেকখানি কমিয়ে ফেলতে পারি যদি আমরা ক্যাশ মেমরী ব্যবহার করি। ক্যাশ মেমরি থাকে মাইক্রোপ্রসেসর এবং প্রধান মেমরি-এর মাঝামাঝি। ক্যাশ মেমরি সাধারণত আকারে ছোট, দামে বেশি এবং বেশ দ্রুতগতি সম্পন্ন হয়।


প্রধান মেমোরির বৈশিষ্ট - কম্পিউটারের সিপিইউ এর সাথে সংযুক্ত প্রধান মেমোরি চলমান প্রোগ্রাম, ডাটা, নির্দেশ, হিসাবের ফলাফল ইত্যাদি সংরক্ষণে ব্যবহৃত হয়। কম্পিউটারের নিজস্ব নিয়ন্ত্রণের জন্য সিস্টেম সফটওয়্যারের প্রয়োজনীয় অংশও এ মেমরিতে সংরক্ষিত থাকে। প্রধান মেমরির উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য হল –


*প্রধান মেমরি চলমান প্রোগ্রাম, উপাত্ত তথ্য, হিসাব-নিকাশের ফালাফল ইত্যাদি সংরক্ষণ করে। 

*প্রধান মেমরি উদ্বায়ী অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে এ মেমরিতে সংরক্ষিত তথ্য মুছে যায়।

*প্রসেসরের খুব কাছে থাকায় এবং সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে নিয়ন্ত্রিত হওয়ায় প্রধান মেমরিতে তথ্য সংরক্ষণ ও তা উদ্ধারের গতি দ্রুত হয়।

* প্রধান মেমরিতে ক্ষুদ্র ক্ষদ্র মেমরি স্থান নিয়ে প্রধান মেমরি সংগঠিত।

* স্মৃতির মূল । সাংগঠনিক উপাদন হল সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি ফ্লিপফ্লপ বা দুই অবস্থা বিশিষ্ট ক্ষুদ্র যুক্ত বর্তণী। বিট সংরক্ষনের জন্য ব্যবহৃত এরূপ বর্তণীকে মেমরি সেল বলা হয়। কম্পিউটারের অভ্যন্তরে এ ধরনের অসংখ্য মেমরি সেল বা মেমরি সেল থাকে। নিয়ন্ত্রণ সংকেত এর সাহায্যে মেমরি কোষে বিট-০ বা বিট-১ সংরক্ষণ এবং প্রয়োজনে তা পাঠ করা হয়।


র‍্যাম ও রমের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। নিচে কয়েকটি উল্লেখ যোগ্য পার্থক্য দেওয়া হলঃ


Computer,কম্পিউটার,Memory,মেমোরী,কম্পিউটার মেমোরী,Computer Memory,


কম্পিউটার মেমোরী / Computer Memory

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !